"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বেপরোয়া বাসের গতির জেরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লো স্কুল বাস

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের কান্দি-বড়ঞা রাজ্য সড়কের ঘোষবাটি এলাকায় স্কুল বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে চালক সহ ৯ পড়ুয়া আহত হয়েছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান এলাকার লোকজন।

এদিন দুপুরে কান্দির ঘনশ্যামপুরের একটি বেসরকারি স্কুলের বাস ঘোষবাটির দিকে যাচ্ছিল। ভিতরে কচিকাঁচাদের কেউ তখন জানলা দিয়ে উঁকিঝুঁকি মারছে, কেউ আবার পাশের সিটে বসে থাকা বন্ধুর সঙ্গে বকে চলেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই বিকট শব্দে বাস আর লরি মুখোমুখি ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় স্কুল বাসের সামনের অংশ। বাসে থাকা ৯ জন পড়ুয়া এবং চালক গুরুতর জখম হন। দুর্ঘটনার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দ্রুত উদ্ধার করে রক্তাক্ত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় তাদের বাড়িতেও। কারও মাথায় আঘাত লেগেছে, কেউ চোট পেয়েছে হাতে।

এলাকাবাসীর অভিযোগ, এই স্কুল বাসটি প্রায় প্রতিদিনই অত্যন্ত বেপরোয়া গতিতে যাতায়াত করে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31