"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নর্মদা ভ্রমণে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো ৪ পর্যটকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ গতকাল মধ্যপ্রদেশের নর্মদায় পর্যটক বোঝাই ক্রুজ বোট নদীতে ডুবে প্রায় ৪ জনের মৃত্যু হয়েছে। আর অনেক পর্যটক নিখোঁজ হয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। সূত্রের খবর, পর্যটকরা মধ্যপ্রদেশের খামারিয়া দ্বীপের বারগি বাঁধে পর্যটন দপ্তরের পরিচালিত ক্রুজ বোটে সফর করছিলেন। বোটে মোট ২৯ জন পর্যটক ছিলেন।

এদিন আচমকাই ঝড় উঠলে জল উত্তাল হতেই ক্রুজ বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। জলে পড়ে যাওয়ার পর বোটের পনেরো জন যাত্রী সাঁতার কেটে পারে চলে আসতে পারলেও বাকিরা পারেননি। তারা জলেই খাবি খেতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আপাতত উদ্ধারকারীরা চার জনের দেহ উদ্ধার করেছে। এদের মধ্যে দু’জন মহিলা। তবে বাঁধের জল গাঢ় রঙের হওয়ায় ও দৃশ্যমানতা কম থাকায় সার্চ লাইট দিয়েও খুঁজতে সমস্যা হচ্ছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31