"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বঙ্গে ৮৯৫.৩০ কোটি টাকার প্রকল্পের অনুমান দিল কেন্দ্র

Share

রায়া দাসঃ কলকাতাঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগেই পশ্চিমবঙ্গের বেশকিছু রেল প্রকল্পের অনুমোদন দিয়েছিল রেল মন্ত্রক। এবার নতুন করে বাংলায় বিভিন্ন রেল লাইনের ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং মালবাহী ট্রেনের উন্নতির স্বার্থে ৮৯৫.৩০ কোটি টাকার বেশ কিছু প্রকল্পে অনুমোদন দিল রেল মন্ত্রক। আসলে আগামী দিনগুলিতে যাত্রী নিরাপত্তা বাড়াতে এবং রেল ব্যবস্থাকে উন্নত করতেই এই বিশেষ অনুমোদন দিয়েছে রেল। আর এই প্রকল্পগুলির তালিকা রয়েছে কলকাতা মেট্রোও।

সময়ের সঙ্গে কলকাতা মেট্রোতে যাত্রীদের চাপ বাড়ছে। ফলে যাত্রী চাহিদার কথা মাথায় রেখে ৫ মিনিট অন্তর ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছিল ভারতীয় রেলওয়ে। শনিবার সেই লক্ষ্যেই কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ মেট্রো করিডরের উন্নতির স্বার্থে ৬৭১.৭২ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। এর মধ্যে মেট্রোর বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ থেকে শুরু করে, ২৯১ কোটিরও বেশি অর্থ ব্যয় করে ৭টি ট্র্যাকশন সাবস্টেশন, এসপ্ল্যানেড মেট্রো থেকে কবি সুভাষ-নিউ গড়িয়া রুটের অক্সিলিয়ারি সাবস্টেশন (এএসএস) এবং ট্র্যাকশন সাবস্টেশন সিস্টেমের আধুনিকীকরণের মতো বেশ কিছু প্রকল্প রয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, রেল মন্ত্রকের তরফে কলকাতা মেট্রো লাইনের ধারণক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ-সহ অন্যান্য প্রকল্পগুলিতে অনুমোদন মেলায় কলকাতা মেট্রোর সংশ্লিষ্ট করিডোর গুলিতে আড়াই মিনিটের ব্যবধানে ট্রেন চালানো সম্ভব হবে। এছাড়াও মেট্রোর সংশ্লিষ্ট রুটগুলির আধুনিকীকরণের জন্য ব্যবহার করা হবে রেল মন্ত্রকের তরফে অনুমোদিত অর্থ।


শনিবার রেল মন্ত্রক, আদ্রা দক্ষিণপূর্ব রেলওয়ে বিভাগের অধীনস্থ মধুকুণ্ড-দামোদর সেকশনের ৫২০ নম্বর সেতু পুনরায় নির্মাণের জন্য ২২৩.৫৮ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে। রেলের এই প্রকল্পের মধ্যেই রয়েছে ইয়ার্ড পুনর্গঠন থেকে শুরু করে সেতুর সঙ্গে যুক্ত সড়ক নির্মাণ-সহ বেশ কিছু কাজ। রেলের তরফে জানানো হয়েছে, ১৯৬৫ সালে ইউপি লাইন ও ১৯০৩ সালে প্রতিষ্ঠিত ডিএন লাইনের বর্তমান দামোদর সেতুটি যা ৫২০ নম্বর সেতু হিসেবে পরিচিত ওই সেতুটি বেশ পুরনো হয়ে গিয়েছে। মূলত সে কারণেই ওই সেতু পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। এছাড়াও মধুকুণ্ড-দামোদর রেলপথটি আসানসোল এবং টাটানগর এর মধ্যে প্রধান সংযোগকারীর ভূমিকা পালন করে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31