"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘কর্মাশিয়াল ও রেসিডেন্সিয়াল বিল্ডিং নিয়ে অভিযোগ আসলেই বড়ো পেনাল্টি দেওয়া হবে,’ ঘোষণা নগরোন্নয়ন মন্ত্রীর

Share

রায়া দাসঃ কলকাতাঃ কোনো বেআইনী নির্মাণ থাকবে না। সেই কারণে নতুন সরকার ক্ষমতায় আসতেই বেআইনি নির্মাণ ভাঙতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় চলেছিল বুলডোজার। আর এবার শহরের বেআইনি নির্মাণ রুখতে কড়া দাওয়াই। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রার নির্দেশ, ২০২৬-এর ৩১ মার্চ তৈরি হওয়া বাড়ি নিয়ে কোনও অভিযোগ এলে খতিয়ে দেখবে সরকার। তারাতলার ঘটনার পর এবার বিল্ডিং প্ল্যান অনুমোদনে নতুন ব্যবস্থা চালু হচ্ছে। ভবিষ্যতে বিশেষজ্ঞ সংস্থার ক্লিয়ারেন্স না মিললে সই করা হবে না বিন্ডিং প্ল্যানে।

অগ্নিমিত্রা বলেন, “২০২৬-এর ৩১ মার্চ যা বাড়ি হয়েছে সেটা নিয়ে অভিযোগ আসে তাহলে আমরা বড় পেনাল্টি দেব। এত বড় পেনাল্টি দেব আপনাদের খুব কষ্ট হবে সেটাকে শোধ করতে।” তিনি আরও বলেন, “কর্মাশিয়াল এবং রেসিডেন্সিয়াল দুই বিল্ডিংয়ের জন্যই কিন্তু এই বড় পেনাল্টি দেব।” রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, “আমরা কিছু এজেন্সি বা থার্ড পার্টিকে রাখব। যাতে আর তারাতলার মতো ঘটনা না হয়। এরা সব মনিটর করবে। এদের সই ছাড়া পরের পদক্ষেপে যেতে দেব না।”

এক মাস আগে ঘটনা। তারাতলার কারখানায় ভেঙে পড়ে লোহার শেড। সরকারি তথ্যের হিসাব বলছে, ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের। আহত প্রচুর। এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না এই গোডাউন তৈরির বরাত পাওয়া ঠিকাদার আসগার হুসেইনের। অন্যদিকে, পোর্ট ট্রাস্টের কাছ থেকে এই জমিটি গোডাউন তৈরির জন্য লিজ নিয়েছিলেন শম্ভুনাথ বেহেরা। দুর্ঘটনার পরই তৎপরতা দেখিয়ে পুলিশ শম্ভুনাথকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। এই তারাতলার ঘটনা যাতে আর পুনরায় না হয় এবার তার জন্যই কড়া পদক্ষেপ করেছে রাজ্য।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031