"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কর্তৃপক্ষের আশ্বাসের পরেও ফের রেল অবরোধ চলে ডায়মন্ড হারবারে

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও আজ সকালবেলা ১০ টা নাগাদ ডায়মন্ড হারবার স্টেশনে নিত্যযাত্রীদের একাংশ রেল অবরোধ শুরু করেন। এর জেরে রেল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কায় অনেকে ১০টা ৩০ মিনিট নাগাদ জিআরপি থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এরপর প্রায় আধ ঘণ্টা পরে অবরোধ উঠে যায়। আর ট্রেন পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে।

অবরোধকারীদের একাংশ জানান, ‘‘দেরীতে ট্রেন চলা ও একের পর এক রেল দুর্ঘটনার প্রতিবাদে প্রতীকী অবরোধ করা হয়। মানুষ এখন ট্রেনে উঠতে ভয় পায়। অন্য দিকে, দেরীতে ট্রেন চলায় যাত্রীরা পথে-ঘাটে বেরিয়ে সমস্যার মুখে পড়ছেন। স্টেশন কর্তৃপক্ষকে বার বার অসুবিধার কথা জানিয়েও কোনো লাভ হয়নি। তাই এই প্রতীকী প্রতিবাদ।”


এদিকে, অবরোধের পরেই রেলের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘কোনোরকম যৌক্তিক কারণ ছাড়াই কিছু মানুষ সকালের ব্যস্ত সময়ে ট্রেন অবরোধ করছেন। ফলে অন্য যাত্রীদের সমস্যা হচ্ছে। আর ট্রেন দেরীতে চলছে না। সব ট্রেনই নির্ধারিত সময় মেনে চলছে।’ এদিকে, গতকাল ডায়মন্ড হারবার ছাড়াও শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার নেত্রা এবং মগরাহাট স্টেশনেও অবরোধ করা হয়।


গতকাল রেল আধিকারিকরা সহ জিআরপি আধিকারিকেরা খবর পেয়ে পৌঁছে বিক্ষুব্ধ যাত্রীদের বোঝানোর চেষ্টা করেন। দফায় দফায় অবরোধকারীদের সাথে কথাও বলেন। পাশাপাশি ডায়মন্ডহারবার পুলিশও ঘটনাস্থলে এসে পৌঁছায়। কিন্তু বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য ছিল, ‘‘দাবী না মানলে অবরোধ তোলার কোনো প্রশ্ন নেই। লিখিত আশ্বাস পেলে অবরোধ তোলা হবে।’’ এরপর অনেক বোঝানোর পর যাত্রীরা অবরোধ তোলেন।
গতকাল পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘‘আপনাদের জন্য অনেক মানুষ বিপদে পড়ছেন। যদি কোনো অভিযোগ থাকে, তবে তা নির্দিষ্ট ফোরামে জানান। রেল কখনোই দেরীতে ট্রেন চালাতে চায় না। রেলের ট্র্যাক পরিষ্কার থাকলে পরিষেবা স্বাভাবিক গতিতেই চলতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না রেলগেটগুলি সঠিক সময়ে বন্ধ হচ্ছে, ততক্ষণ ট্রেন আটকে পড়ছে। ফলে অন্যান্য ট্রেনও দাঁড়িয়ে পড়ে।’’

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930