নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ সপ্তাহের শেষে অনেকেই ঘুরতে বের হন। কেনাকাটা হোক বা ঘুরতে যাওয়া কিংবা আত্মীয়-পরিজনদের বাড়ি, ট্রেনে যাতায়াত তো চলতেই থাকে। কিন্তু সপ্তাহের শেষে একের পর এক লোকাল ট্রেন বাতিল হওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারেন। রেল সূত্রে খবর, শনিবার ও রবিবার ত্রিশটি লোকাল ট্রেন বাতিল থাকবে।

রেল সূত্রে খবর, তারকেশ্বর এবং দিয়ারা স্টেশনের মাঝে পাওয়াল ব্লকিংয়ের কাজের জন্য রেল কর্তৃপক্ষ হাওড়া ডিভিশনে এই ত্রিশটি লোকাল ট্রেন বাতিল করেছে। তবে দিনটি শনিবার ও রবিবার হওয়ায় যাত্রীদের চাপ খানিকটা কমবে। যদিও এই লাইনে যে সব যাত্রীরা যাতায়াত করবেন তাদের সমস্যা হয়ে দাঁড়াবে।

পাশাপাশি এও জানা যাচ্ছে, ২১ শে ফেব্রুয়ারী, ২৩ শে ফেব্রুয়ারী, ২৪ শে ফেব্রুয়ারী এবং ২৭ শে মার্চ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন চারটি ট্রেন বাতিল থাকছে। বাতিল করা ট্রেনের তালিকায় থাকছে ১) ৩৭৯২২ কাটোয়া-হাওড়া লোকাল, ৩৭৭৪৬ কাটোয়া-ব্যান্ডেল লোকাল ও ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল। উল্লেখ্য, এর আগেও এই ব্লকিংয়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়েছে। তবে পরবর্তীতে এই পরিস্থিতি স্বাভাবিক হয়। এবারও ব্লকিংয়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here









