"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গোরু পাচার মামলায় এবার পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন কেষ্ট

Share

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ একসময় গোটা বীরভূম কাঁপত অনুব্রত মণ্ডলের দাপটে। কিন্তু গোরু পাচার মামলায় দীর্ঘ সময় তিহাড় জেলে কাটিয়ে এসেছেন। তবে একসময় যাঁর কথায় কার্যত বীরভূমে বাঘে-গোরুতে এক ঘাটে জল খেত, সেই অনুব্রত মন্ডল আবার নতুন করে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। গত কয়েক মাস আগে অনুব্রত মণ্ডল আইসি লিটন হালদারকে কু কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন, আর এবার পুলিশের বিরুদ্ধে বড়ো অভিযোগ তুললেন।

আজ অনুব্রত মণ্ডল বোলপুরে গীতাঞ্জলি উৎসবে উপস্থিত হয়ে বীরভূমের কয়লা পাচার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান, “ঠিক যেমন হাতের পাঁচটি আঙুল সমান হয় না, তেমনই পুলিশেরও সবাই এক নয়। পুলিশেরও একাংশ নোংরামির সাথে জড়িত আছে।” পাশাপাশি দাবী করেছেন যে, “স্থানীয় মানুষজনের কাছ থেকে খবর পেয়েছেন যে রামপুরহাট, মহম্মদ বাজার, সিউড়ি হয়ে ঝাড়খণ্ড বা অন্যান্য রাজ্য থেকে কয়লা ঢুকছে।” আর এই সব বিষয় পুলিশ সুপারকে জানানোর পরই নাকা চেকিং চলছে বলে জানিয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930