"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পদত্যাগ করলেন সুতি ব্লকের কংগ্রেস সভাপতি

Share

পাপান অধিকারীঃ মুর্শিদাবাদঃ বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পর থেকে জেলায় জেলায় শুরু হয় বিক্ষোভ। এবার প্রার্থী নিয়ে মতবিরোধের জেরে অবশেষে পদত্যাগ করলেন মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের কংগ্রেসের সভাপতি আলফাজুদ্দিন বিশ্বাস। ইতিমধ্যেই তিনি জেলা সভাপতি আবু হেনাকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন।

https://www.youtube.com/watch?v=U4wGcuTjxAE

প্রসঙ্গত বলা যায় যে, সুতি বিধানসভায় কংগ্রেস প্রার্থী হিসেবে হুমায়ুন রেজারের নাম ঘোষণা হতেই কংগ্রেস নেতৃত্বের মধ্যে বিদ্রোহ শুরু হয়। প্রায় সমস্ত অঞ্চল সভাপতি ও শাখা সংগঠনের কর্মীরা ক্ষোভ পোষণ করে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুমকি দেন। কিন্তু পাল্টা দলের রোষে পড়ে যান আলফাজুদ্দিন। আর সেই ক্ষোভে থেকেই কার্যত ব্লক কংগ্রেস সভাপতি থেকে পদত্যাগ করলেন আলফাজুদ্দিন বিশ্বাস।


TAGS:

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728