"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চিপসকাণ্ডে অবশেষে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ায় চিপসকাণ্ডে ২১ দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়লেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত। গতকাল রাতে তাঁর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পাঁশকুড়ার জিয়াদা থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাঁকে তমলুক আদালতে তোলা হয়। সব পক্ষের বয়ান শুনে ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। যদিও জেলা পুলিশ-সহ কোনও পুলিশ অফিসার বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি।

গত ১৮ মে শুভঙ্কর দীক্ষিতের দোকানে চিপস কিনতে গিয়েছিল সপ্তম শ্রেণির কৃষ্ণেন্দু দাস। দোকানের সামনে একটি চিপসের প্যাকেট পড়েছিল। সেটা সে কুড়িয়ে নিয়েছিল। কিন্তু, তাকে চোর অপবাদ দিয়ে ওই সিভিক ভলান্টিয়ার মারধর করেন বলে অভিযোগ। কান ধরে ওঠবসও করায়। অভিযোগ, বাবা-মাকেও দোকানে ডেকে আনতে বলেছিলেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার।

দোকানে ছেলেকে নিয়ে গিয়ে সামান্য শাসন করেছিলেন কৃষ্ণেন্দুর মা সুমিত্রা দাস। চোর অপবাদ দেওয়ায় বাড়িতে কীটনাশক খায় কৃষ্ণেন্দু। গত ২২ মে তার মৃত্যু হয়। তারপর তার খাতায় একটি লেখা পাওয়া যায়। যেখানে লেখা ছিল, সে চুরি করেনি। চিপসের প্যাকেটটি কুড়িয়ে পেয়েছিল। পরে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর দেখা যায়, দোকানের সামনে পড়েছিল চিপসের প্যাকেটটি। সেটাই কুড়িয়ে নিয়েছিল কৃষ্ণেন্দু।


গত ২৫ মে শুভঙ্কর ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুমিত্রা। তারপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। কিন্তু, শুভঙ্কর দীক্ষিতকে পুলিশ গ্রেফতার করতে না পারায় প্রশ্ন উঠতে শুরু করে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কৃষ্ণেন্দুর মা। অবশেষে রবিবার রাতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল পাঁশকুড়া থানার পুলিশ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728