"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তৃণমূল বিধায়কের বাড়ির কাছেই আক্রান্ত বিজেপি নেতা

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বর্ধমানের তেইশ নম্বর ওয়ার্ডের রথতলায় বিজেপির মণ্ডল কমিটির কার্য্যকারিণী বৈঠক চলাকালীন সেখানে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এদিন মণ্ডল সভাপতির বাড়িতে চড়াও হয়ে বিজেপি কর্মীদের মারধর করার পাশাপাশি বাড়িতে ভাঙচুর ও লুঠপাট চালানো হয়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজেপি জেলা যুবমোর্চার সম্পাদক দেবজ্যোতি সিনহার অভিযোগ, “বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল বিধায়ক খোকন দাসের বাড়ির কাছে রথতলা এলাকায় পাঁচ নম্বর মণ্ডলের সভাপতি শুভঙ্কর রায়ের বাড়িতে বিজেপি কর্মীরা বৈঠক করছিলেন। বৈঠকের শেষদিকে হঠাৎ খোকন দাসের ঘনিষ্ঠ কয়েকজনের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শুভঙ্করবাবুর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর এবং লুঠপাট চালান।”

এমনকি বিজেপি কর্মীদেরও মারধর করা হয়। এই ঘটনায় মণ্ডল সভাপতি, মণ্ডলের সাধারণ সম্পাদক অসিত হালদার সহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এর জেরে রাতেরবেলাই আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পাশাপাশি বর্ধমান থানার পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান।


বিধায়ক খোকন দাস এই প্রসঙ্গে জানান, “আমি রাতে ঝামেলার কথা শুনেছি। ওদের নিজেদের মধ্যে ঝামেলা। আমরা ওর মধ্যে নেই। মিথ্যা কথা বলা হচ্ছে আমাদের কেউ হামলা করেনি। আর শুভঙ্কর রায় তো বাংলাদেশী। ওই একমাত্র এখানে থাকে। ওর গোটা পরিবার বাংলাদেশে থাকে। কি করে নাম তোলালো বুঝতে পারছি না।” আবার তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস দাবী করেন, “এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই, আইনের দ্বারস্থ হলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930