"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইএসএল জেতার জন্য মোহনবাগানকে পুরস্কৃত করলেন। ক্লাব তাঁবুতে দাঁড়িয়ে ঘোষণা করেন, ‘‘রাজ্য সরকার মোহনবাগানের উন্নতির জন্য আরো ৫০ লক্ষ টাকা দেবে। এর আগে গত বছর মোহনবাগান ক্লাবের সংস্কারের জন্য ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল।’’

এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘গত বছর আমি এখানে এসেছিলাম। ক্লাবটা সুন্দর ভাবে গড়ে দিয়েছিলাম। আমাদের সরকার বাংলার তিনটে ক্লাবেরই উন্নতি করেছে। আমি আজ সমর্থকদের মিষ্টি খাওয়ার জন্য ও মোহনবাগান ক্লাবের উন্নতির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আরো ৫০ লক্ষ টাকা দিচ্ছি। অরূপকে বলব টাকাটা দিয়ে দেওয়ার জন্য।’’


মোহনবাগান ক্লাবের কৃতিত্বে খুশী হয়ে বলেন, ‘‘আপনারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন। বাংলাই পথ দেখায়। বাংলাই পথ দেখাবে। আগামী দিনে আপনারা বিশ্ব জয় করবেন। মোহনবাগান এভাবেই সামনের দিকে এগিয়ে যাবে।’’ মোহনবাগানের নামের শুরু থেকে এটিকে সরে যাওয়াকেও স্বাগত জানানো হয়েছে।


মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘এটিকে শুনতে ভালো লাগে না। মোহনবাগান মোহনবাগান। গোষ্ঠ পাল গোর্খাদের বিরুদ্ধে খালি পায়ে লড়াই করে শিল্ড জিতিয়েছিলেন। মোহনবাগান একটা আবেগ। বাংলা আজ ভারতসেরা। মোহনবাগান আজ ভারতসেরা। আমরা গর্বিত।’’


পাশাপাশি এও জানিয়েছেন যে, ‘‘ছোটোবেলা থেকে দেখতেন মোহনবাগানের খেলা থাকলে মা পুজো দিতে যেতেন। দাদাও মোহনবাগান সমর্থক। এমনকি বাবা কালীঘাট মিলন সঙ্ঘের প্রাক্তন সভাপতি ছিলেন। মা-বাবা-দাদাদের থেকেই এই ফুটবল প্রীতি।’’

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930