"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আচমকা আগুন লাগল টলি পাড়ার স্টুডিয়োতে

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সাতসকালবেলা আগুন লাগল টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ার এনটি ওয়ান স্টুডিয়োতে। আগুনের লেলিহান শিখায় স্টুডিয়োটির একাংশ পুড়ে গিয়ে গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

এরপর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা দমকলের তিনটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন। স্টুডিয়োর আশপাশের এলাকা জনবসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।


তবে দমকল কর্মীদের আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আপাতত আগুন লেগেছে কিভাবে তা জানার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে কোনো হতাহতের খবর নেই। পাশাপাশি এখনো অবধি কোনো ক্ষয়-ক্ষতির পরিমাণও জানা যায়নি।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31