"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মনোনয়ন জমা দিতে গিয়ে গ্রেফতার হলেন চাতরার বিএসপি প্রার্থী

Share

নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ আজ মনোনয়ন জমা দিতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের চাতরার বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রার্থী নাগমণি গ্রেফতার হলেন। নাগমণিকে গ্রেফতার করার সময় তিনি সংবাদিকদের সাথে কথা বলছিলেন। এই গ্রেফতারের ঘটনায় বিহারের রাজ্য-রাজনীতি সরগরম হয়ে উঠেছে।

পুলিশ সূত্রে খবর, নাগমণিকে গ্রেফতার করতে গেলে নাগমণি পুলিশকর্মীদের সাথে অভব্য আচরণ করেন। এরপর নাগমণিকে গ্রেফতার করার পরই তাঁর মেডিকেল পরীক্ষা করিয়ে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। তারপর থেকেই নাগমণিকে অবৈধ ভাবে গ্রেফতার করা হয়েছে বলে দাবী উঠতে শুরু করেছে। নাগমণির এই ঘটনায় অভিযোগ, ‘‘পুলিশ গুন্ডামি করছে। কোনো নোটিশই পাঠানো হয়নি। এই গ্রেফতারী পুরোপুরি বেআইনী।’’


আগামী ২০ শে মে চাতরা লোকসভা কেন্দ্রে নির্বাচন। ওই কেন্দ্র থেকেই তিনি বিএসপি প্রার্থী হয়েছেন। প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকার থাকাকালীন সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন। আর ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় নাগমণি আচরণবিধি লঙ্ঘন করায় নাগমণির বিরুদ্ধে আদালতে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। এরপর তাঁকে পুলিশ সেই মামলায় গ্রেফতার করে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728