"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অদিতি মুন্সীর স্বামী দেবরাজকে তলব করলো সিবিআই

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করেছে। আজ সকালবেলা ১১ টা নাগাদ তৃণমূলের যুব নেতা দেবরাজকে সিবিআইয়ের দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

জানা গেছে, ভোট পরবর্তী হিংসায় প্রসেনজিৎ দাস নামে এক জন বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। ২০২২ সালে সিবিআইয়ের হাতে এই তদন্তভার যায়। তাকে এই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করতেই ডেকে পাঠানো হয়েছে।


দেবরাজের এই ঘটনায় এফআইআরে নাম না থাকলেও পরে তদন্তে নাম উঠে আসায় দেবরাজকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর ছড়ায়। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের হত্যার অভিযোগকে ঘিরে রাজ্য-রাজনীতি একেবারে তোলপাড় হয়ে ওঠে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930