"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাসস্ট্যাণ্ড থেকে উদ্ধার এক যুবতীর রক্তাক্ত দেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ সকালে বর্ধমানের দেওয়ানদিঘি এলাকার খেতিয়া গ্রামের যাত্রী প্রতীক্ষালয়ে এক যুবতীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। নিম্নাংশও রক্তে ভাসমান। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরবেলা যাত্রী প্রতীক্ষালয় থেকে এক যুবতীর দেহ উদ্ধার করা হয়। দেহের নিম্নাংশ রক্তাক্ত অবস্থায় ছিল। দেহের একাধিক জায়গায় কালশিটের দাগও ছিল। এরপর এলাকাবাসীরা দেওয়ানদিঘি থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বর্ধমান হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।


স্থানীয় ও পুলিশের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে যুবতীকে অন্যত্র ধর্ষণ করে খুন করে বাসস্ট্যান্ডে ফেলে যাওয়া হয়েছে। কিন্তু ওই যুবতীকে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পরই স্পষ্ট ভাবে জানা যাবে। ইতিমধ্যে পুলিশ ওই যুবতীর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।


দেহটি পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল বলেও প্রাথমিক খবর। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ। ওই যুবতীর পরিচয় জানার চেষ্টা চলছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930