"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আজ বিধানসভায় চলল বিজেপির বিজয়োৎসব

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়কেরা তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের জয় উদ্‌যাপন করলেন। কারোর মাথায় গেরুয়া পাগড়ি। কারোর আবার গেরুয়া টুপি পরা। কারোর বা আবার গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছিল। আর কারোর আবার হাতে লাড্ডুর থালা ছিল।

প্রসঙ্গত, গতকাল তেলেঙ্গানা, রাজস্থান, ছত্রিশগঢ়, মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। তেলঙ্গানা ছাড়া তিন রাজ্যেই বিজেপি জয়ী হয়েছে। তাই এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও চন্দনা বাউরিরা রাজ্য বিধানসভায় বিজয়োৎসব পালন করেন। রাস্তায় নেমে মিষ্টি বিতরণও করেন। 

স্পিকারের নির্দেশ অমান্য করে এই বিজয়োৎসব পালনের সময় বিধানসভার এক জন কর্মী বিজেপি বিধায়কদের বাধা দিয়ে জানান, ‘‘বিধানসভার ভিতর এ সব করা যাবে না।’’ এতেই শুভেন্দু অধিকারী রেগে গিয়ে বলেন, ‘‘আপনি কার দয়ায় এক্সটেনশনে কাজ করছেন, সব জানি।’’


এরপর বচসা গড়ালে এক জন পুলিশ কর্মী এসে বিষয়টিতে হস্তক্ষেপ করলে ওই পুলিশ কর্মীর সাথেও বচসা শুরু হয়। তারপর তিনি পুলিশ কর্মীকে পাল্টা বলেছেন, ‘‘ডিএ পান না। ৩০ হাজার টাকা করে মাসে কম পান। লজ্জা করে না আপনাদের!’’ 



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930