"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিজেপি নেতাকে অস্ত্রের কোপ, উত্তপ্ত মালদা

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ পুরনো রাজনৈতিক বিবাদকে কেন্দ্র করে সোমবার রাতে রণক্ষেত্রের চেহারা ওল্ড মালদা ব্লকের মঙ্গলবাড়ির নলডুবিতে। বিজেপির স্থানীয় নেতাকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। পাল্টা স্থানীয় পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই মিলন ঘোষের সঙ্গে পঞ্চায়েত সদস্য রিপন বর্মনের বিবাদ চলছিল। আহত মিলন ঘোষের পরিবারের অভিযোগ, তৃণমূলের কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকায় বিজেপি কর্মীদের উপরে নানা ধরনের অত্যাচার চালানো হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি, বাড়িতে পাথর ছোড়া, গালিগালাজ এবং হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। অভিযোগ, সোমবার রাতে মঙ্গলবাড়ি রেলগেট এলাকায় মিলন ঘোষকে একা পেয়ে হাঁসুয়া দিয়ে কোপানো হয়। তিনি গুরুতর জখম হন। খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা অভিযুক্ত রিপন বর্মনের বাড়িতে গেলে তাঁদের উপরেও চড়াও হওয়ার অভিযোগ ওঠে। ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন জখম হন বলে পরিবারের দাবি।

ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা রিপন বর্মনের বাড়ি ঘেরাও করে রাখেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির ভিতরে দরজা বন্ধ করে থাকেন রিপন বর্মন। খবর পেয়ে মালদা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ রিপন বর্মন-সহ তাঁর পরিবারের প্রায় ৮ থেকে ১০ জন মহিলা ও পুরুষকে আটক করে থানায় নিয়ে যায়। নলডুবির অন্য বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য শিবু ঘোষের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই রিপন বর্মন এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছেন। তাঁর দাবি, বিজেপি প্রার্থীকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি প্রতিবাদ করতে যাওয়া পরিবারের সদস্যদেরও জখম করা হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031