"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হাসপাতালে শিশু চুরির চেষ্টার অভিযোগকে ঘিরে উদ্বেগ তুঙ্গে

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ হাসপাতাল থেকে শিশু চুরির চেষ্টার অভিযোগ! মঙ্গলবার ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে হাসিনা বিবি ও শবনম পারভিন নামে দুই মহিলাকে গ্রেপ্তার করেছে টিটাগড় থানার পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটির মা বাথরুমে গিয়েছিলেন। সেই সুযোগে ওয়ার্ডে ঢোকেন এক মহিলা। অভিযোগ, তিনি সদ্যোজাত শিশুটিকে কাপড়ে জড়িয়ে নিয়ে চুপচাপ বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টা নজরে আসে হাসপাতালের এক মহিলা কর্মী-সহ কয়েক জনের। তাঁরা মহিলার পথ আটকান। তখন তিনি নিজেকে শিশুটির আত্মীয় বলে পরিচয় দেন বলে অভিযোগ। কিন্তু তাঁর কথাবার্তা ও শিশুটিকে কাপড়ে জড়িয়ে নেওয়ার ধরন দেখে সন্দেহ হয় হাসপাতালের কর্মীদের।

এর পরেই হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। খবর দেওয়া হয় পুলিশে। হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। ওই মহিলা এবং তাঁর সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে টিটাগড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম হাসিনা বিবি এবং শবনম পারভিন। এই প্রসঙ্গে হাসপাতাল সুপারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি। কী উদ্দেশ্যে তাঁরা হাসপাতালে এসেছিলেন, শিশুটিকে সত্যিই চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল কি না, সবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031