"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অম্বানীর বাসভবনে বৈঠক সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তবে কি নয়া বিনিয়োগ হতে চলেছে রাজ্যে?

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ বঙ্গে শিল্প আনতে উদ্যোগী রাজ্য সরকার। তাই এবার দেশের শীর্ষ শিল্পপতি মুকেশ অম্বানীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অম্বানিদের বাসভবনে এই হাইভোল্টেজ বৈঠক হয়। বাংলায় রিলায়েন্সের ব্যবসা বিস্তার ও বিনিয়োগের লক্ষ্যে বৈঠক বলে সূত্রের খবর। রিলায়েন্স গোষ্ঠীর সঙ্গে যে ব্যবসায়িক পরিধি বাড়ানোর ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যেই উচ্চপর্যায়ের বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী।

সোমবারই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দর থেকেই মুকেশ অম্বানীর বাসভবন অ্যান্টিলিয়া-তে পৌঁছন তিনি। সেখানেই মুকেশ অম্বানির সঙ্গে বৈঠক হয়। অম্বানিদের সঙ্গে শুভেন্দুর সাক্ষাতের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ছবিতে মুকেশ অম্বানি ও অনন্ত অম্বানির সঙ্গে সৌজন্যের মুহূর্ত ধরা পড়েছে। অম্বানিকে কালীঘাটের মা কালীর মূর্তিও উপহার দেন মুখ্যমন্ত্রী। অম্বানিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আর্জি জানিয়েছেন বলে সূত্রের খবর।

পরে, অম্বানিদের সঙ্গে বৈঠক নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “গতকাল মুম্বইয়ে দেশের বিশিষ্ট শিল্পপতি তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শ্রী মুকেশ অম্বানির বাসভবনে গিয়েছিলাম। সেখানে ভগবান গণেশের সামনে প্রার্থনা করার সৌভাগ্য হয়। দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। আমাদের রাজ্যের আত্মা, ঐতিহ্য ও চিরন্তন ভক্তির প্রতীক হিসেবে অম্বানি পরিবারের হাতে মা কালীর একটি বিশেষ পবিত্র স্মারক তুলে দেওয়ার সৌভাগ্য হয়েছে। মা কালীর কাছে প্রার্থনা করি, তিনি যেন অম্বানি পরিবারকে সুস্বাস্থ্য, সুখ ও আগামী দিনে আরও সাফল্যের আশীর্বাদ করেন।”


শিল্পের বিকাশ নিয়েও কথা খুব ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে লেখেন, “সৌহার্দ্যপূর্ণ আলোচনায় পশ্চিমবঙ্গে শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান তৈরির বিপুল সম্ভাবনা নিয়েও আমাদের মধ্যে মতবিনিময় হয়েছে। যুবসমাজের উন্নতিতে এবং রাজ্যের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পুনরুত্থানে গতি আনবে-এমন দূরদর্শী বিনিয়োগকে স্বাগত জানাতে পশ্চিমবঙ্গ প্রস্তুত।” জুলাই মাসে এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, বিজেপি সরকার এসেছে বলেই বিমুখ শিল্পপতিরা বাংলায় ফিরছেন। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার মানুষ বেঁচে গিয়েছে। তৃণমূল গিয়েছে বাংলা-বাঙালি বেঁচে গিয়েছে। বাংলায় বন্ধ হয়েছে গুন্ডা ট্যাক্স। বাংলায় ফিরছেন বিমুখ শিল্পপতিরা।” আগামী দিনে আরও বড় বড় শিল্প আসবে রাজ্যে, দাবি করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাঁর অঙ্গীকার, রাজ্যে টাটাকে তাঁরা ফেরাবেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031