"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চা বাগানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাইসন

Share

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ আজ জলপাইগুড়ির বানারহাট ব্লকের মরাঘাট ও বানারহাট চা বাগানে দলছুট বাইসন ঢুকে পড়তেই বাগানের শ্রমিকরা আতঙ্কের মধ্যে রয়েছেন। এদিন শ্রমিকদের নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, ”সকালে কাজে যোগ দিতে গিয়ে প্রথমে মরাঘাট চা বাগানের একটি সেকশনে বাইসনটিকে দেখতে পান। এরপর বাগান কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছান।” আপাতত বাইসনটি যে সেকশনের পাশে রয়েছে সেখানে কর্তৃপক্ষ সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে বাধ্য হন।

বর্তমানে বাইসনটি বাগানের নালার মধ্যে আশ্রয় নিয়েছে। বন দপ্তরের এক জন আধিকারিক বলেন, “বাইসনটির চলাচলের উপর নজর রাখা হচ্ছে। সন্ধ্যার পর তাকে ড্রাইভ করে নিরাপদে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পাশের ডায়না বা মরাঘাট জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে।”



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930