"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সপ্তাহের শুরুতেই টাকার দামে রেকর্ড পতন ঘটলো

Share

নিউজ ডেস্কঃ আজ সপ্তাহের প্রথম দিনই বাজার খুলতেই ভারতীয় মুদ্রার ৩৯ পয়সা পতন হওয়ায় এক ডলারের নিরিখে টাকার দাম হল ৮২ টাকা ৬৯ পয়সা। এর জেরে বিনিয়োগকারীরা অত্যন্ত হতাশ হয়ে পড়েন।

শুক্রবার যখন বাজার বন্ধ হয় তখন এক ডলারের নিরিখে টাকার দাম ছিল ৮২ টাকা ৩০ পয়সা। আইএফএ গ্লোবাল রিসার্চ অ্যাকাডেমী জানায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় টাকার দামে পতন ঘটেছে।


এত দিন আরবিআই (রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া) সঞ্চয় খরচ করে পরিস্থিতি কোনো মতে ঠেকিয়ে রেখেছিল। কিন্তু এখন তা আর সম্ভব হচ্ছে না। আরবিআই জানিয়েছে, তাদের বিদেশ মুদ্রার সঞ্চয় (ফোরেক্স রিজার্ভ) ৪৮.৫৪ কোটি ডলার কমেছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ হাজার কোটি ৫ লক্ষ ৬৭ টাকা।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031