"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফর্ম ফিলআপ করলে তবেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে একাধিক বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তালিকায় রয়েছে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু মা ক্যান্টিন সংক্রান্ত বড় সিদ্ধান্ত। মঙ্গলবার, কল্যাণীতে তিন জেলা অর্থাৎ নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে সমন্বয় বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সঙ্গে মন্ত্রিসভার বাকি সদস্যরা ছিলেন।

লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে দ্রুত কনভার্টের কাজ করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ বুধবার অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করা হবে। অফলাইন ও অনলাইন, দুই ভাবেই ফর্ম পাওয়া যাবে। অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার টাকা পেতে ওই ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম সংক্রান্ত বাকি তথ্য আগামিকাল দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যত তাড়াতাড়ি এনরোলমেন্ট করা হবে, তত তাড়াতাড়ি সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে আগামীকাল থেকে। যেমন যেমন ফর্ম ফিলআপ হবে, তেমন তেমন ৩ হাজার ট্রান্সফার শুরু হয়ে যাবে।’

এই প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘যতক্ষণ না ৩০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, লক্ষ্মীর ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে।’ তার সঙ্গে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, শুধুমাত্র ভারতীয়রাই এই সুবিধা পাবেন, অভারতীয়রা এর সুযোগ পাবেন না। পাশাপাশি মা ক্যান্টিনে মাছ-ভাত খাওয়ানোর সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের। সপ্তাহে ২ দিন মাছ-ভাত পাওয়া যাবে। ৫ টাকাতেই মিলবে মাছ-ভাত। আপাতত ৪০০-র কাছাকাছি থাকছে মা ক্যান্টিনের সংখ্যা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


অন্যদিকে, সাধারণ জনগণ যাবতীয় সমস্যার কথা যাতে সহজেই প্রশাসনের কাছে পৌঁছতে পারেন, তার জন্য চালু হচ্ছে ‘আপনার সরকারকে বলুন’। আগে ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ চলত, সেটির বদলেই এই হেল্পলাইন আসছে। আগের নম্বরও বদলে যাচ্ছে। নতুন নম্বর শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031