পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার সুভাষগ্রাম এলাকায় আচমকা এক অষ্টম শ্রেণীর পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মৃত পড়ুয়ার নাম পৃথ্বীরাজ হালদার। বয়স ১৪ বছর।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এদিনও সকালবেলা ৮টায় পৃথ্বীরাজ বাড়ি থেকে বেরিয়েছিল। এদিন তার পরীক্ষাও ছিল। কিন্তু ৮টা ৪৮ মিনিটে বিদ্যালয় থেকে বাড়িতে একটি ফোন করে বলা হয়, পৃথ্বীরাজ অসুস্থ হয়ে পড়েছে। এর মাঝেই বিদ্যালয়ের তরফেই অসুস্থ পৃথ্বীরাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃত ছাত্রের বাবা তথা পেশায় ব্যবসায়ী রাজকুমার হালদার এই বিষয়ে জানান, ‘‘তিন ছেলের মধ্যে পৃথ্বরাজই সবচেয়ে ছোটো ছিল। সকালবেলা সুস্থ হয়েই বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর কি হলো জানি না। বিদ্যালয় থেকে একটি অটোরিকশায় চাপিয়ে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করা হয়নি।’’ তবে এখনো অবধি এই বিষয়টি নিয়ে বিদ্যালয়ের তরফে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here









