"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের চাঁচলে চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যু হলো প্রসূতির

Share

নিজস্ব সংবাদদদাতাঃ মালদাঃ আজ মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির ফলে এক জন প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতার নাম সালমা সুলতানা। বয়স ২৭ বছর। বাড়ি মালদার রতুয়া এক নম্বর ব্লকের সামসি গ্রাম পঞ্চায়েতের মালোপাড়া এলাকায়।

পরিবার সূত্রে খবর, দিন তিনেক আগে সালমা প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও চিকিৎসকরা প্রসবের ব্যবস্থা না তরুণীর পরিবারের তরফে একাধিকবার চিকিৎসককে বললেও সিজার করা হয়নি। অবশেষে এদিন সালমার অন্তঃসত্ত্বা অবস্থাতেই মৃত্যু হয়। এই ঘটনার পরই সালমার পরিবার সহ আত্মীয়-পরিজনরা বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। চাঁচল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আয়ত্তে আনতে র‍্যাফও মোতায়েন করা হয়। ইতিমধ্যে এই ঘটনায় মৃতার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে যোগাযোগ করা হলেও কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও এই ঘটনায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, মাস খানেক আগেও এই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে শাহানাজ খাতুন নামে এক জন প্রসূতির অস্ত্রোপচারের আগেই মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। সেক্ষেত্রেও হাসপাতাল কর্তৃপক্ষের দিকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ প্রকাশ্যে এসেছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930