"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আর্থিক তছরুপের অভিযোগ উঠলো স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ স্কুলের হিসেব দেখাতে বললেও দেখাতে পারেনি প্রধান শিক্ষক। অন্তত তেমনটাই অভিযোগ। এরপরই গন্ডগোল শুরু। জানা যায়, এই স্কুলে দীর্ঘদিন ধরে একাধিক বিষয়ে নেই শিক্ষক। স্কুলের ছাত্র সংখ্যাও প্রায় ৫৫০ জনের উপর। এবার তাই টাকা-পয়সার হিসেব নিয়ে প্রধান শিক্ষকের সাথে বচসা শুরু হয়ে যায়।

জানা যাচ্ছে, স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ফান্ডের টাকা তছরূপের অভিযোগ তুলছে স্কুল পরিচালন কমিটির সভাপতি, শিক্ষকদের একাংশ ও অভিভাবকরা,উপস্থিতি ছিল স্থানীয় তৃণমূল নেতাও। ঘটনায় স্কুল চত্বরেই প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখেন তাঁরা। খবর পেয়ে বিকেল নাগাদ পুলিশের হস্তক্ষেপে বাড়ি গেলন সকলে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ঠাকুরবাড়ি অতসী স্মৃতি হাইস্কুলের ঘটনা।

যদিও প্রধান শিক্ষকের দাবি, স্কুলের ডেভেলপমেন্ট নিয়ে কোনও কথা নেই, শুধু টাকা নিয়ে কথা বলছেন স্কুলের কয়েকজন শিক্ষক ও স্কুল পরিচালন কমিটির সভাপতি। প্রধান শিক্ষকের দাবি তাঁর নামে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। স্কুল পরিচালন কমিটির সভাপতি সুভাষ মণ্ডল, স্কুল শিক্ষক শেখ মিজানুর রহমানরা তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছেন। এ দিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিক্ষোভকারীদের দাবি ছিল, চন্দ্রকোনা থানার পুলিশের হস্তক্ষেপে সমাধান সূত্র বেরবে। প্রধান শিক্ষক বলেন, “বহিরাগতরাও এসেছে। আর কে কে এসেছে জানি না। আর এদের কে ডেকেছে তাও জানি না। আর হিসাব সব ঠিকই আছে। আর যিনি এত অভিযোগ করেছেন তিনি নতুন এসেছেন। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930