"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে উত্তপ্ত ভাটপাড়া

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ার জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে স্থানীয় এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পরিবারের তরফে অভিযোগ উঠছে যে, ‘‘একদল দুষ্কৃতী বিজেপি কর্মী রাজু সাউয়ের বাড়িতে হানা দেয়। কিন্তু ওই সময় রাজু সাউ বাড়িতে না থাকলেও ভাই অমিত সাউ বাড়িতে ছিলেন। এরপর দুষ্কৃতীরা অমিতকে বাড়ি থেকে ডেকে এনে মারধর করে। এমনকি তাকে লক্ষ্য করে গুলিও চালায়। আর দাবী করা হয়েছে, গতকাল রাজু সাউ ব্যারাকপুরে অনুষ্ঠিত বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’-তে অংশ নিয়েছিলেন। সেই আক্রোশেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।’’

ভাটপাড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপাতত এখনো অবধি কাউকে গ্রেপ্তার করা হয়নি। অন্যদিকে, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রিয়াঙ্কু পান্ডে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জানান, ‘‘বিজেপি করার অপরাধেই এলাকায় এলাকায় সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে, গুলি চালানো হচ্ছে।’’ নির্বাচন কমিশন বলছে বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হবে। তবে এই পরিস্থিতিতে তা সম্ভব কিভাবে তা নিয়েও বেশ সংশয়ে রয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31