"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ডাকাতির পর প্রকাশ্য রাস্তা দিয়ে বন্দুক উঁচিয়ে পালাচ্ছে দুষ্কৃতীরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার বেলিলিয়াস রোডে ফিল্মী কায়দায় ডাকাতদের দৌরাত্ম্য দেখা গেল। যা দেখে প্রত্যক্ষদর্শীরা রীতিমতো ভয়ে কেঁপে উঠলেন।

জানা গিয়েছে, দিলীপ বর্মা নামে একজনের দোকানে চার জন যুবক এসে প্রথমে দিলীপবাবুর হাত-পা বেঁধে রাখে। এরপর বোমা ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় এক কোটি টাকা লুঠ করে ট্যাক্সি করে পালিয়ে যায়।


কিন্তু মাঝ রাস্তায় গাড়ি ট্র্যাফিক জ্যামে আটকে যাওয়ায় কোনো উপায় না দেখে বাধ্য হয়ে ওই চার জন যুবক গাড়ি থেকে নেমে পিস্তল তুলে দৌড়াতে শুরু করে। আর পালানোর এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা হাওড়া ময়দান থেকে একটি ট্যাক্সি ভাড়া করে ডাকাতি করতে এসেছিল। ওই সময় গাড়িতে পাঁচ জন যুবক ছিল। এর মধ্যে এক জন মাঝপথে নেমে যায়। আপাতত পুলিশ ট্যাক্সি চালককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930