"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বান্ধবীর বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার ১ তরুণী

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ শনিবার রাতে উত্তর চব্বিশ পরগণার নোয়াপাড়া থানার অন্তর্গত ইছাপুরে বান্ধবীর বাড়িতে গিয়ে রহস্যজনক ভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক তরুণীর। ব্যারাকপুরের বাসিন্দা ওই তরুণী দ্বাদশ শ্রেণীর পড়ুয়া।

জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে তরুণীর ওই বান্ধবীর সাথে ফেসবুকে আলাপ হয়েছিল। পরে মোবাইল নম্বরেরও আদানপ্রদান হয়। দু’জনে একে অপরের বাড়ি যেতেন। দু’জনের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু কিছু দিন ধরে অন্য জন সম্পর্কে ইতি টানতে যোগাযোগ রাখতে না চাওয়ায় ওই তরুণীর মোবাইল নম্বরও ব্লক করে দিয়েছিল।  


আর তাতেই ওই তরুণী ভেঙে পড়েছিল। এরপর শনিবার ওই তরুণী বান্ধবীর সাথে দেখা করতে বাড়িতে গেলে তাকে সেই বাড়ির দোতলা থেকেই অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তারপর এলাকাবাসীদের উদ্যোগে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়।


এদিকে ওই তরুণীর বান্ধবী বলে, ‘‘ও যখন এসেছিল তখন আমি বাইরে ছিলাম। মায়ের সাথে বাড়ি ফিরে দেখি, ও বাইরে দাঁড়িয়ে। ভিতরে ঢুকে কথা বলার অনুরোধ করলে আমি রাজি হইনি। এরপরেই আমি এক আত্মীয়ের বাড়িতে চলে গেলে ও চলে যায়।’’


কিশোরীর মা জানান, ‘‘ওই তরুণী চলে যাওয়ার পরে তিনি মূল দরজা ভেজিয়ে রান্নাঘরে ছিলেন। আচমকা দরজা খোলার শব্দ শুনে বাইরে বের হলেও কাউকে দেখা যায়নি। কিন্তু ওই তরুণী কাউকে কিছু না জানিয়ে দোতলায় উঠে যায়। সেখানে গিয়ে গায়ে আগুন দিয়েছে।’’ যদিও মৃতার পরিবার এই কথা মানতে রাজি হয়নি।

মৃতার পরিবারের অভিযোগ, ‘‘তাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে।’’ পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান যে, সম্পর্কের টানাপড়েনের জেরে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ মৃতদেহটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930