"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো ২ বাউল শিল্পীর

Share

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ নদীয়ার বাউল শিল্পীদের একটি দল উত্তরবঙ্গে অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ায় প্রাণ হারিয়েছেন চাকদহের বাসিন্দা কৃষ্ণ বিশ্বাস ও বিশ্বজিৎ দাস নামে দুই বাউল শিল্পী। আর আহত হয়েছেন ছ’জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দলটি কোচবিহারের তুফানগঞ্জে অনুষ্ঠান করতে গিয়েছিলেন। ফেরার পথে জলপাইগুড়ির রাজগঞ্জের জটিয়াকালী এলাকায় গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের মধ্যে একজন মহিলা শিল্পীও ছিলেন।


আহতরা হলেন, চাকদহের বাসিন্দা অরূপ মণ্ডল, অমিত রায়, হরেন মণ্ডল, প্রবীর বিশ্বাস, মৌমিতা মণ্ডল ও রমেন হালদার। এই ঘটনার পর আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। যাদের মধ্যে কয়েকজনের বেশ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। 

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930