"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মহানগরীর রাস্তায় প্রকাশ্যে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা চলল যুবকের

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ ফের শহরের বুকে শ্লীলতাহানি। আজ ভর সন্ধেবেলা কলকাতার রাস্তায় শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রকাশ্যে এলো। এদিন সন্ধ্যেবেলা ৭ টার সময় তালতলা থানার অন্তর্গত লেলিন সরণীর কাছে ঘটনাটি ঘটেছে।

নির্যাতিতার সূত্রে জানা যাচ্ছে, “সে ওই এলাকার একটি বিদ্যালয়ের সামনে থেকে পড়িয়ে বাড়ি ফিরছিল।‌ তখন আচমকা পেছন থেকে মাঝবয়সী এক জন যুবক অনুসরণ করতে থাকে। আর বেশ কিছুক্ষণ পিছন পিছন আসার পর তরুণী পিছু করার কারণ জানতে চাইলে ওই যুবক তরুণীর গায়ে হাত দেয়। এমনকি গালিগালাজ করার পাশাপাশি খিমচেও দেয় বলে অভিযোগ ওঠে। আর ভরা রাস্তাতেই জামা ছিঁড়ে দেওয়া হয়। একই সাথে হাত মুচকে দেওয়ার চেষ্টাও করা হয়েছিল।”

এরপর তরুণীর চিৎকারে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে এসে দ্রুত অভিযুক্তকে ধরে ফেলেন। আর আটকে রেখে পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে যুবককে আটক করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক টিটাগরের বাসিন্দা। আপাতত নির্যাতিতার পরিবারের তরফ থেকে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তরুণীকে এনআরএস মেডিকেল পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয়েছে। তবে সময়মতো স্থানীয় বাসিন্দারা না আসলে বড়োসড়ো বিপদ ঘটে যেতে পারত।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930