"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘অপারেশন সিঁদুর’ এর সাফল্য বিশ্বের দরবারে পৌঁছে দিতে জাপান যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে তুলে ধরতে বহুদলীয় প্রতিনিধি দল দেশে দেশে ঘুরবে। আজ ওই একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপান সহ আরো চারটি দেশে যাচ্ছেন। তাই এদিন সাতসকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রতিনিধি দলের সদস্য সেই প্রতিনিধি দল এশিয়ার মোট পাঁচটি দেশ যাবে।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়ে গত ৭ ই মে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। ভারত স্পষ্ট করে দিয়েছে, অপারেশন সিঁদুরে শুধুমাত্র জঙ্গিঘাঁটিকেই নিশানা করা হয়েছে। পাকিস্তান সেনার কোনো পরিকাঠামো এবং পাকিস্তানের সাধারণ নাগরিকদের উপর আঘাত হানা হয়নি। আর এই কথাই বিশ্বের দরবারে তুলে ধরার জন্য ভারত দেশে দেশে বহুদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে। এছাড়া পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দিচ্ছে কিভাবে? সেকথাও তুলে ধরা হবে।

তেমনই এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে এশিয়ার পাঁচটি দেশে যাচ্ছেন। প্রথমে অবশ্য কেন্দ্র প্রতিনিধি দলে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে রেখেছিল। কিন্তু দলের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়ায় তৃণমূল ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার করে। সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “প্রতিনিধি দলে তৃণমূলের তরফে কে যাবেন, তা কেন্দ্র ঠিক করতে পারে না। তৃণমূলই ঠিক করবে।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেছিলেন। জানানো হয়েছিল, “কেন্দ্র অনুরোধ করলে তৃণমূল প্রতিনিধি পাঠানো নিয়ে বিবেচনা করবে।”


সূত্রের খবর, গতকাল কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বন্দোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। এরপরই একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অন্তর্ভুক্ত করা হয়। তিনি যে প্রতিনিধি দলের সদস্য, সেই প্রতিনিধি দলের নেতৃত্ব জনতা দল ইউনাইটেডের সাংসদ সঞ্জয় ঝাঁ দেবেন।

গতকাল বিদেশ সচীব বিক্রম মিস্রি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যোগ দেন। এরপর এদিন সাতসকালে তিনি কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। জানা গিয়েছে, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দল জাপান যাবে। তারপর দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যাবে। এই পাঁচটি দেশ ঘুরে অপারেশন সিঁদুর এবং সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা তুলে ধরবেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930