"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জল আনতে গিয়ে প্রতিবেশীর হামলায় মৃত্যুর কোলে ঢলে পড়লো ১ মহিলা

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার কুলপি থানার রাজারামপুর এলাকায় ১ জন মহিলাকে শাবল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো। মৃতার নাম লুৎফন্নেসা বিবি। বয়স ৩৬ বছর। তবে এই ঘটনার পরেই অভিযুক্ত প্রতিবেশী যুবক সানোয়ার মোল্লা ও তার মা থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।

জানা গিয়েছে, দীর্ঘদিন থেকে লুৎফন্নেসা বিবির পরিবারের সাথে প্রতিবেশী সানোয়ার মোল্লার পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলছিল। এদিন লুৎফন্নেসা বিবি বাড়ি থেকে কিছুটা দূরে টিউবওয়েল থেকে জল আনতে যাচ্ছিলেন। তখন পথেই আচমকা সানোয়ার তার মাথায় শাবল দিয়ে আঘাত করতেই লুৎফন্নেসা বিবি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

আর সাথে থাকা এক জন মহিলার চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে ওই গৃহবধূকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সানোয়ার মোল্লা ও তার মাকে গ্রেফতার করে ধৃতদের বিরুদ্ধে খুনের মামলার রুজু করেছে। উল্লেখ্য, লুৎফন্নেসার স্বামী অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930