"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভয়াবহ ধাক্কা পুলকারে, রক্তাক্ত হলো পড়ুয়ারা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ পুলকারের সঙ্গে প্রাইভেট গাড়ির ধাক্কা। আহত ৩ স্কুল পড়ুয়া। পুলকারের চালকও আহত। পুলিশ সূত্রে খবর, রেড রোডের দিক থেকে একটি প্রাইভেট গাড়ি এসে JN আইল্যান্ডের কাছে পার্কস্ট্রিটগামী পুলকারে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় পুলকারে ভিতরে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া ছিল বলেই পুলিশ সূত্রে খবর। প্রাইভেট গাড়িটিকে আটক করেছে পুলিশ।

অভিঘাত এতটাই বেশি ছিল যে পুলকারের সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে। পুলকারের দরজাও দুমড়ে গিয়েছে। উইন্ড গ্লাস ভেঙে গিয়েছে। পুলকারটি পার্কস্ট্রিটের দিকে যাচ্ছিল। সেই সময়ে রেড রোডের দিক থেকে একটি প্রাইভেট গাড়ি সজোরে এসে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রাইভেট গাড়িটির গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল। ধাক্কায় পুলকারটি রীতিমতো পাল্টি হয়ে যায়। সে সময়ে পুলকারে ৮-১০ জন স্কুল পড়ুয়া ছিল। তিন জন পড়ুয়ার আঘাত লাগে। চিকিৎসকরা জানিয়েছেন, দু’জনের আঘাত সামান্য হলেও এক জনের মাথায় গুরুতর চোট লেগেছে। তার মাথা ফেটে গিয়েছে, কয়েকটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে।

পুলকার চালকও আহত। তাঁর হাতে গুরুতর চোট লাগে। ঘাতক প্রাইভেট গাড়িটিকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। চালককে আটক করেছে ময়দান থানার পুলিশ। সিগন্যাল না মানায় দুর্ঘটনা নাকি গতির জেরে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031