"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের শহরে ভেঙে পড়লো পুরোনো দোতলা বাড়ির একাংশ

Share

রায়া দাসঃ কলকাতাঃ আজ কলকাতার জোড়াবাগান থানা এলাকার চব্বিশ নম্বর কাশীনাথ দত্ত স্ট্রিটে একটি পুরনো দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়াল। কলকাতা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের এই দুর্ঘটনায় বাড়ির ভেতরে আটকে পড়েন এক বৃদ্ধা-সহ মোট চার জন। A portion of an old two-storey house collapsed again in the cit

জোড়াবাগান থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল কর্মীরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে বাড়ির ভেতরে আটকে থাকা চারজনকেই বের করে আনা সম্ভব হয়। বর্তমানে তাঁদের স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাখা হয়েছে। দমকল বাহিনী এলাকায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীদের অভিযোগ, কোনওরকম সংস্কার না হওয়ায় বাড়িটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল। এই বিষয়ে প্রাক্তন পুর প্রতিনিধিকে একাধিকবার জানানো হলেও কোনও সুরাহা মেলেনি। বাসিন্দাদের দাবি, , “বাড়িটির একাংশ ভেঙে পড়ায় পাশের একটি বাড়ির দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের আশঙ্কা, ভাঙা অংশটি যদি পেছনের বদলে সামনের দিকে পড়ত, তবে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930