"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্কুল যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় শেষ হলো ৬ বছরের খুদের প্রাণ

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ পশ্চিম দিল্লির জনকপুরী এলাকায় দিদার সাথে ই-রিকশায় চড়ে গল্প করতে করতে স্কুলে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল একরত্তির প্রাণ। দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় এই চরম পরিণতি হলো। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায়।

মৃত নাবালিকার দিদা মার্সি জেভিয়ার্স জানান, ‘‘নাতনীকে নিয়ে স্কুলে যাওয়ার সময় দ্রুতগতিতে একটি গাড়ি ই-রিকশাতে ধাক্কা মারতেই নাতনী রিকশা থেকে ছিটকে পড়েন। আর নিজে সামান্য সময়ের জন্য অজ্ঞান হয়ে যান। এরপর চোখ খুলে দেখেন মাটিতে পড়ে রয়েছেন। সারা গায়ে অসহ্য ব্যথা। হাত ভর্তি রক্ত। পাশে নাতনীও রক্তাক্ত অবস্থায় পড়েছিল।

দ্রুত হাসপাতালে যাওয়ার চেষ্টা করেও কারোর সাহায্য পাননি। এক জন গাড়ির চালককে অনুরোধ করলেও কেউ কথা শোনেনি।’’ নাবালিকার মা একটি হাসপাতালে কর্মরত। তার হাসপাতালের এক জন কর্মী ঘটনাটির খবর পেয়ে তাকে জানাতেই হাসপাতালের এক জন নার্স ও অন্য এক জন কর্মী গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসা চলাকালীন নাবালিকার মৃত্যু হয়।


তারপর নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে। আর গাড়িটিকেও আটক করা হয়েছে। পাশাপাশি পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930