"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নিয়ম বদলে গেল যুব সাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়ার

Share

রায়া দাসঃ কলকাতাঃ বাংলার ‘যুব সাথী’ প্রকল্পের আবেদন পত্র বিধানসভা ভিত্তিক ক্যাম্পগুলিতে পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইনেও ফর্ম ফিলআপ করা যাচ্ছে। কিন্তু এবার ‘যুব সাথী’ প্রকল্পের অনলাইন ফর্ম পূরণের সময় পরিবর্তন করা হলো।

https://apas.wb.gov.in/ ওয়েবসাইট থেকে বাংলার ‘যুব সাথী’ ফর্ম পূরণ করা যাচ্ছে। ওই পোর্টালেই একটি নির্দেশিকায় জানানো হয়েছে, সন্ধ্যাবেলা ৭টা থেকে পরের দিন সকালবেলা ৯টা অবধি অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। যেহেতু সকালবেলা ১০টা থেকে বিকেলবেলা ৫টা পর্যন্ত সরকারী ক্যাম্পগুলিতে ফর্ম পাওয়া যাচ্ছে, তাই সন্ধ্যাবেলার পর থেকে অনলাইনে ফর্ম পূরণের সুযোগ দেওয়া হচ্ছে। আগামী ২৬ শে ফেব্রুয়ারী অবধি এই ফর্ম দেওয়া হবে।

অনলাইনে আবেদন পূরণের জন্য নির্দিষ্ট সাইজের নথি প্রস্তুত রাখতে হবে।


  • ১) মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ডের কপি (সর্বোচ্চ ২ এমবি)
  • ২) মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট বা প্রদত্ত শংসাপত্র (সর্বোচ্চ ২ এমবি)
  • ৩) আধার কার্ডের কপি (সর্বোচ্চ ২ এমবি)
  • ৪) ভোটার কার্ডের কপি (সর্বোচ্চ ২ এমবি)
  • ৫) ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার ছবি (সর্বোচ্চ ২ এমবি)
  • ৬) এসসি/এসটি/ওবিসি সার্টিফিকেটের কপি (সর্বোচ্চ ২ এমবি)
  • ৭) সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (সর্বোচ্চ ১ এমবি), Jpeg বা Png ফরম্যাট
  • ৮) আবেদনকারীর স্বাক্ষর, (সর্বোচ্চ ১ এমবি), Jpeg বা Png ফরম্যাট

আবেদন পূরণের আগে একটি বৈধ মোবাইল নম্বর রাখতে হবে। সেই নম্বরেই ওটিপি পাঠানো হবে। আবেদন জমা পড়লে আবেদনকারীকে একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে। সেটি রেখে দিতে হবে পরবর্তী কমিউনিকেশনের জন্য।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930