"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো একটি বিদ্যালয়

Share

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ রবিবার রাতেরবেলা জলপাইগুড়ির নাগরাকাটার খাসবস্তিতে বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে খাসবস্তি নেপালি প্রাইমারী জুনিয়র হাইস্কুল। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বুনো হাতি পার্শ্ববর্তী জলঢাকা জঙ্গল থেকে বেরিয়ে এসে ওই বিদ্যালয়ে ঢুকে চারটি জানালা ভেঙে ভিতরে রাখা মিডডে মিলের চাল খেয়ে নেয়। এছাড়া জানালার পাশে একটি বড়ো গাছ ভেঙে দেওয়ায় তা বিদ্যালয়ের বাথরুমের উপর পড়ে গিয়ে বাথরুমটিও ক্ষতিগ্রস্ত হয়।


এরপর এলাকাবাসীদের তৎপরতায় বন দপ্তরে খবর দেওয়া হলে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে স্থানীয় বাসিন্দাদের সহযোগীতায় বুনো হাতিটিকে তাড়িয়ে আবার জঙ্গলে ঢুকিয়ে দেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728