"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পড়ুয়া সহ দুর্ঘটনার কবলে পড়ে একটি পুলকার

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা বেহালার নতুন পাড়ায় বকুলতলাগামী একটি পুলকারে ১২/সি/১রুটের একটি বাস এসে সজোরে ধাক্কা মারতেই সেই ধাক্কার জেরে পুলকারটি থামতেই তাতে একটি অটো এসে ধাক্কা মারলো। এই দুর্ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এই দুর্ঘটনায় পুলকারে থাকা তিন জন শিশু অক্ষত রয়েছে। আর পুলকারের চালক ও সহযোগী এবং অটো চালক সহ তিন জন বাসযাত্রী আহত হয়েছেন। এদিকে বাসটিও দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু দুর্ঘটনার পরই চালক পলাতক।


তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, বাসটির গতি বেশী থাকায় নিয়ন্ত্রণ হারিয়েই পুলকারটিতে দ্রুত গতিতে এসে ধাক্কা মেরেছে। যদিও যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে বড়ো কিছু দুর্ঘটনা ঘটতে পারতো বলে মনে করা হচ্ছে।  


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728