"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ডিলিট করা হয়েছে দেবরাজের মোবাইল চ্যাট, তবে কি কোনো তথ্য আড়ালের চেষ্টা? চলছে তদন্ত

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ তৃণমূলের রাজত্বে এলাকায় একচেটিয়া দাপট ছিল চলত। বাগুইআটি, রাজারহাট-গোপালপুরে চলত রীতিমতো ‘দেব রাজত্ব চলত’। দেবরাজ চক্রবর্তীর নির্দেশ ছাড়া ওই এলাকায় একটা পাতাও নড়ত না। হুমকি, তোলাবাজি থেকে প্রোমোটারি, জমি দখল সহ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের তালিকা লম্বা। তবে রাজ্যে ঘাসফুল উপড়ে পড়তেই আপাতত তিনি জেলে ঠাঁই পেলেন। আর সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবার দেবরাজ গ্রেফতারীর ঘটনায় আরো কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের তদন্তে একটি সিট গঠন করা হয়েছে। সিটের নেতৃত্বে রয়েছেন বিধাননগর পুলিশ কমিশনার। তদন্তে নেমে সিটের তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে এসেছে বেশ কিছু তথ্য। সূত্রের খবর, দেবরাজের বাড়ি থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। কিন্তু, মোবাইলের চ্যাট আগেই ডিলিট করা হয়েছে বলে খবর। চ্যাট উদ্ধারের চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। কোন চ্যাট ডিলিট করা হয়েছে, কাকে চ্যাট পাঠানো হয়েছিল, তা জানার চেষ্টার করছেন তাঁরা। চ্যাট উদ্ধারে প্রয়োজনে ফরেন্সিক বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হতে পারে বলে তদন্তকারী আধিকারিক সূত্রে খবর।

এদিকে, দেবরাজের একটি ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। ল্যাপটপ থেকে ডিসি গ্লোবাল সংস্থার নথি পাওয়া গিয়েছে। এই সংস্থাটি আসলে দেবরাজ চক্রবর্তীর। তাঁর রাজারহাট রোডে পৈত্রিক বাড়িতে ওই কোম্পানি চালাতেন দেবরাজ। তদন্তকারী আধিকারিক সূত্রে খবর, কোম্পানী সংক্রান্ত তথ্য, চ্যাটই ডিলিট করা হয়েছিল। এই সংস্থার নামে নানা সম্পত্তিও কেনা হয়েছিল বলে খবর। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, চ্যাট উদ্ধার করা গেলে তোলাবাজির বিশাল সাম্রাজ্যের হদিশ পাওয়া যাবে। সেক্ষেত্রে, কোম্পানির ভিত্তি, আয়ের উৎস কোথায়, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কোম্পানির আয়ের উৎস, ভিত্তিটা কোথায়, তা খুঁজে দেখছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930