"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মৎস্যজীবীর জালে ধরা পড়লো ১৬০ কিলো ওজনের এক দৈত্যাকার মাছ

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার সাগরদ্বীপের মহিষমারীতে শান্তনু দাস নামে একজন মৎস্যজীবীর জালে বিশাল দৈত্যাকার এক ছাতাকৃতি মাছ ধরা পড়ল যা দেখে সকলের চক্ষু একেবারে চড়কগাছ।  

মৎস্যজীবীদের তরফে জানা গেছে, ট্রলার থেকে জাল গোটাতেই এই বিশালাকৃতি এক মাছটি জালে বেঁধে গেল। আর মৎস্যজীবীরা সেই বিশালাকৃতি মাছটিকে টেনে তুলতে রীতিমত হিমশিম খেয়ে যান।  


এরপর কোনোক্রমে এই বিশালাকৃতি মাছটিকে মহিষামারী হাতিপিটিয়া ঘাটে নিয়ে গিয়ে ওজন করলে জানা যায় যে ওজন প্রায় ১৬০ কিলোগ্রাম হয়েছে। তারপর গঙ্গাসাগর মাছের আড়তে নিয়ে যাওয়া হয়। সেখানে কলকাতার এক পাইকারী ব্যবসায়ী ২৩ হাজার টাকা দিয়ে এই বিশালাকৃতি বিরল প্রজাতির মাছটিকে কিনে নেন। 

 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728