রায়া দাসঃ কলকাতাঃ প্রার্থী তালিকা ঘোষণার আগে আজ সকালে বিজেপির প্রাক্তন নেতা পবিত্র কর তৃণমূলে যোগ দিলেন। এদিন নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা পবিত্র কর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডলে এই তথ্য জানানো হয়েছে। যোগদানের ছবিও শেয়ার করা হয়েছে।

উল্লেখ্য, পবিত্র কর নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েতে একাধিকবার প্রধান ও উপপ্রধানের দায়িত্ব সামলেছেন। ২০০০ সালের ২২ শে নভেম্বর তিনি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেন। কিন্তু তার আগে অবধি তৃণমূলের প্রধান ও উপপ্রধানের পদ সামলেছেন। এরপর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তবে বিজেপিতে যোগ দিলেও সময় যত এগোয় বিজেপির সঙ্গে সম্পর্ক আলগা হতে শুরু করে। যদিও আবারও পবিত্র কর তৃণমূলে ফিরে এলেন।










