"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পাকিস্তানি হামলায় কাবুলের হাসপাতালে ঝলসে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০ জনের বেশী

Share

ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে পাকিস্তান অত্যন্ত আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে। এরই মধ্যে আবার আফগানিস্তানে বিমান হামলা জারি রাখলো। আচমকা এয়ারস্ট্রাইকে আফগানিস্তান কাবুলের হাসপাতাল দাউ দাউ করে জ্বলতে থাকে। ফলে হাসপাতালে চিকিৎসক সহ অন্তত ৪০০ জনের ঝলসে মৃত্যু হয়েছে। আর ২৫০ জনের অধিক আহত হয়েছেন।

সূত্রের খবর, গত মাস থেকে ফের নতুন করে সংঘাত শুরু হয়েছে। বারবার সীমান্ত পার করে পাকিস্তান হামলা চালাচ্ছে। ইসলামাবাদ হাসপাতালে হামলার কথা অস্বীকার করে দাবী করেছে, “হাসপাতাল নয়, সামরিক ঘাঁটি, যাকে তারা জঙ্গি ঘাঁটি বলে উল্লেখ করেছে, সেখানেই এই হামলা চালানো হয়েছে।” পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশারফ জাইদি কাবুলের দাবী নস্যাৎ করে দিয়েছেন।

পাল্টা আফগানিস্তান সরকারের অন্যতম মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এক্স মাধ্যমে পোস্ট করে হামলার খবর জানিয়ে জানান, “সোমবার রাত ৯টা নাগাদ ওই হামলার ঘটনা ঘটে। ওই হাসপাতালে দু’হাজার জনের চিকিৎসার বন্দোবস্ত রয়েছে। সেখানেই অন্তত চারশো জনের মৃত্যু হয়েছে। আড়াইশো জন আহত হয়েছে। উদ্ধারকারী দল আগুন নিভিয়ে দেহ উদ্ধারের কাজ করছে।”


আফগান ইতিহাসে আগে কখনো এতো বড়ো হামলার ঘটনা ঘটেনি। এর আগে পাকিস্তানের যুদ্ধবিমান কান্দাহার বিমানবন্দর, পাক্তিয়ার সামরিক ঘাঁটি ও রাজধানী কাবুলের বিভিন্ন স্থান সহ কান্দাহার শহরের তালিবানের আল-বদর কর্পসের সদর দপ্তরে হামলা চালিয়েছিল। এই আত্মঘাতী হামলায় মোট ১৬৯ জনের মৃত্যু হয়েছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31