"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভয়ঙ্কর গ্যাস বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হলো নিউইয়র্কের চার্চ

Share

ব্যুরো নিউজঃ নিউইয়র্কঃ গতকাল এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণে আপস্টেট নিউইয়র্কের ওনাইডা কাউন্টি কেঁপে উঠলো। বুনভিল শহরের ‘অ্যাবানডেন্ট লাইফ ফেলোশিপ চার্চে’ এই ঘটনায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে এক জন দমকলকর্মীও আছেন। দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে, মুহূর্তের মধ্যে গির্জা ভবনটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।

সূত্রের খবর, গির্জার ভিতর গ্যাসের গন্ধ পাওয়ামাত্রই প্যাস্টর সহ চার জন সদস্য বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। বুনভিল ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু দমকলকর্মীরা ভিতরে ঢোকামাত্রই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। যার জেরে গির্জার উপরের অংশটি কার্যত উড়ে যায়। আর চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিস্ফোরণের পরে আগুনের মাত্রা এতটাই বেশী ছিল যে রিমসেন ও বার্নেভেল্ড সহ পার্শ্ববর্তী অঞ্চলের ফায়ার ডিপার্টমেন্টগুলির সাহায্য নিতে হয়।

অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। এই বিস্ফোরণে এক জন দমকলকর্মী এবং গির্জার এক জন সদস্য গুরুতর আহত হয়েছেন। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় ইউটিকার ‘উইন’ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন জনের আঘাত তুলনামূলক ভাবে কম হলেও তারা অগ্নিদগ্ধ হয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশ এটি প্রাকৃতিক গ্যাস লিকের ফলে দুর্ঘটনা বলে মনে করছে। তবে কোনো নাশকতামূলক কাজের প্রমাণ পাওয়া যায়নি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930