"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সিলিন্ডার বিস্ফোরণের জেরে বিল্ডিংয়ের একাংশ ভেঙে মৃত্যু হলো ১৬ জনের

Share

ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ গতকাল ভোর রাতেরবেলা পাকিস্তানের করাচির রানা কলোনীর ওল্ড সোলজার বাজারের একটি বহুতল বিল্ডিংয়ের মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তার ছাদ ভেঙে দু’বছরের শিশু সহ ১৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আর ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাত জন নাবালক রয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, আচমকা ওই বহুতলের দোতলায় বিস্ফোরণ হতেই বহুতলটির একাংশ ভেঙে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই জোরালো ছিল যে আশেপাশের বিল্ডিংগুলিও কেঁপে উঠেছিল। উদ্ধারকারী দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে দশ বছর বয়সী নাজিয়া ও ষাট বছর বয়সী মহম্মদ রিয়াজ গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাগ্রস্ত বাড়িটি একটি ঘিঞ্জি এলাকার মধ্যে হওয়ায় উদ্ধারের কাজ ব্যাহত হয়। কিন্তু এই বিস্ফোরণ কিভাবে ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে গোটা বিষয়টি জানতে তদন্ত শুরু করা হয়েছে। উল্লেখ্য, যে বহুতলটিতে বিস্ফোরণ ঘটে সেটি অনেক পুরোনো এবং জীর্ণ ছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930