"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অবতরণের ঠিক আগেই ভেঙে পড়লো চার্টার্ড বিমান

Share

নিজস্ব সংবাদদাতাঃ আলাস্কাঃ গতকাল পশ্চিম আলাস্কার কেপ নিউনহ্যাম লং রেঞ্জ রাডার সাইটের কাছে প্রত্যন্ত এলাকায় একটি চার্টার্ড বিমান ভেঙে পড়েছে। বিমানটিতে আট জন যাত্রী ছিলেন। যার মধ্যে দু’জন পাইলট ও ছ’জন যাত্রী ছিলেন। বিমানটি আলাস্কার অ্যাঙ্করেজ থেকে কেপ নিউনহ্যাম যাচ্ছিল। কিন্তু বিমানে থাকা যাত্রী এবং পাইলটদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

দুঘটনাটির খবর পাওয়ার পরে আলাস্কা রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধারকাজ সমস্যা হচ্ছে বলে দাবী করা হয়েছে। পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য সংগ্রহের কাজ চলছে। বিমানটি কোন পরিস্থিতিতে নিয়ন্ত্রণ হারাল বা দুর্ঘটনার সঠিক কারণ কী, তা এখনও জানা যায়নি। NTSB জানিয়েছে, তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি, পাইলটের সিদ্ধান্ত-সহ একাধিক সম্ভাব্য বিষয় খতিয়ে দেখা হতে পারে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিমানে থাকা আট জনের পরিণতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া। উদ্ধারকারী দল দুর্গম এলাকায় পৌঁছে পরিস্থিতি যাচাই করছে। তদন্তকারীরা দুর্ঘটনাস্থল পরিদর্শনের পরেই দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031