"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

টাইফুন ‘ডলফিন’ এর তাণ্ডবে জাপানে বন্ধ বিমান পরিষেবা

Share

ব্যুরো নিউজঃ জাপানঃ জাপানে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ আছড়ে পড়লো। সে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি দ্বীপে আঘাত হানে এই ঘূর্ণিঝড়। তার জেরে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ওকিনাওয়ার মূল বিমানবন্দর। দ্বীপ আসা-যাওয়ার সব ফ্লাইটও বাতিল করা হয়েছে। মৌসম ভবন ঝড়ের পূর্বাভাস দিতেই নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয় দ্বীপের কয়েকশো মানুষকে।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত টাইফুনের অবস্থান ছিল ওকিনাওয়ার ঠিক উত্তরে। সেই সময়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮৯ মাইল (প্রায় ১৪৩ কিলোমিটার)। ওকিনাওয়া অঞ্চলে রোববার পর্যন্ত ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুর্যোগে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহবিদেরা জানান, সপ্তাহান্তে ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে চিনের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হতে পারে। আগামী সোমবার সকালে সেটি আবার চিনে আঘাত হানতে পারে বলেই অনুমান মৌসম ভবনের।

ওকিনাওয়ার স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে তিন জন সামান্য জখম হয়েছেন। বাতিল হয়েছে অন্তত ৫০০টি ফ্লাইট। ঝড়ের প্রভাব পড়েছে কিউশু দ্বীপের কুমামোতো এলাকাতেও। গত সপ্তাহেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল ওই এলাকা। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.১। ভূমিকম্পের জেরে সেই বহু মানুষ ঘরছাড়া হন। সেখানে এখনও ত্রাণশিবিরে অন্তত ৬,৭০০ জন রয়েছেন। তার মধ্যেই টাইফুনের আঘাত। দুর্যোগ পরিস্থিতিতে গাড়ি প্রস্তুতকারক সংস্থা টয়োটা তাদের ৯টি কারখানা কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031