"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ম্যালেরিয়ার ওষুধ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো ১ নাবালিকা, অসুস্থ আরো ৫২ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশঃ ম্যালেরিয়া সারানোর ওষুধ খেয়ে এক নাবালিকার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ওই ওষুধ খেয়ে আরও অন্তত ৫২ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পোলাভরম জেলার গোলাগুপ্পা গ্রামে। জানা গিয়েছে, Chloroquine ওষুধ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ওই গ্রামবাসীরা।

সূত্রের খবর, তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের সীমানার কাছে অবস্থিত গোলাগুপ্পা গ্রামে ৭২ জনের ম্যালেরিয়া ধরা পড়েছিল। এরপরে তাঁদের স্থানীয় গ্রামীণ হাসপাতাল থেকে ম্যালেরিয়া প্রতিরোধের ওষুধ দেওয়া হয়। সেই ওষুধ খাওয়ার পরেই অসুস্থ বোধ করতে থাকেন অনেকেই। তাঁদের মধ্যে থেকে ২৯ জনকে তেলঙ্গানার একটি হাসপাতালে এবং ২৪ জনকে অন্ধ্রপ্রদেশের স্থানীয় এক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এই ওষুধ খেয়েই অসুস্থ হয়ে পড়ে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া মাধবী যমুনা। জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় মাধবীর। তবে, বাকিদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ম্যালেরিয়ার ওষুধ খেয়েই ওই নাবালিকার মৃত্যু হয়েছে, না নেপথ্যে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, Chloroquine একটি এমন ওষুধ, যা ম্যালেরিয়ার জীবানু বিনাশ করতে ব্যবহার করা হয়। তবে, এই ওষুধ খেলে প্রাথমিক ভাবে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা অনেকটা বৃদ্ধি পায়।


এই ঘটনার পরে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক দীনেশ কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। কাকিনাড়া মেডিক্যাল কলেজ থেকে ন’জন চিকিৎসকের বিশেষ দল গঠন করে ওই গ্রামে পাঠানো হয়েছে। এছাড়াও, বিজয়ওয়াড়া, রাজামহেন্দ্রভরম এবং কাকিনাড়া থেকে আরও তিনটি চিকিৎসকদের দল ওই গ্রামে যাবে। এ ছাড়াও পোলাভরম গ্রামে একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্প তৈরি করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930