"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জলের চাপ সামলাতে এবার হাজার হাজার কিউসেক জল ছাড়া শুরু করলো DVC

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ মাইথন ও পাঞ্চেত জলাধারে ক্রমাগত জলস্তর বৃদ্ধি পাওয়ায় বড় সিদ্ধান্ত নিল দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি (DVRRC)। আবহাওয়া দফতরের পূর্বাভাস ও তেনুঘাট বাঁধ থেকে জল ছাড়ার বিষয়ে নজর রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫-এর ​প্রকাশিত সরকারি বার্তা অনুযায়ী, মাইথন জলাধার থেকে ৫৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৬৫ হাজার কিউসেক অর্থাৎ মোট ১ লক্ষ ২০ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এই মোট জলের মধ্যে প্রতিদিন ১৫০০ একর ফুট জল পুরসভা ও শিল্পাঞ্চলের নিত্যপ্রয়োজনীয় ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে। ​ডিভিসির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই জলাধারের ক্যাচমেন্ট এলাকায় অতিবৃষ্টি এবং ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ থেকে আসা অতিরিক্ত জলের চাপ সামলাতেই এই জল ছাড়ার পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে।

পরিস্থিতি পরিবর্তিত হলে জলের পরিমাণের বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে বলেও জানানো হয়েছে। তবে একসঙ্গে এত পরিমাণ জল ছাড়ার ফলে নিম্ন অববাহিকার জেলাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলায় এবং নদী তীরবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারির জন্য পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দফতর, জেলা প্রশাসন ও আসানসোলের এডিএম-কে আগাম বার্তা পাঠিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930