"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গাড়ি পার্ক নিয়েও এবার কড়া পদক্ষেপ সরকারের

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার থেকে রাতে রাস্তার ওপর অনিয়ন্ত্রিতভাবে গাড়ি পার্ক (নাইট পার্কিং) করলে গুনতে হবে নির্দিষ্ট ফি। এমনকি নিজের বাড়ির সামনে হলেও অনির্ধারিত জায়গায় গাড়ি রাখলে জরিমানা দিতে হবে। বেআইনি পার্কিং কোনওভাবেই সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে নগরোন্নয়ন দফতর।

সম্প্রতি শহরের ট্রাফিক ও পার্কিং ব্যবস্থা শৃঙ্খলায় আনতে নগরোন্নয়ন দফতর, নগরপাল (সিপি) এবং পুরসভার কমিশনারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শহরের প্রতিটি এলাকায় পার্কিং-এর জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হবে।

আধুনিক প্রযুক্তি: পার্কিং কর্মীদের হাতে বিশেষ মেশিন দেওয়া হবে, যার মাধ্যমে দ্রুত রশিদ ও ফি আদায় করা যাবে।
জরিমানা সংগ্রহ: বেআইনিভাবে রাখা গাড়ির থেকে আদায় করা সমস্ত জরিমানার টাকা সরাসরি পুরসভার তহবিলে জমা পড়বে।
এআই চালিত নজরদারি: নজরদারির জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) যুক্ত সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে। ফলে অনিয়ম ও অবৈধ পার্কিং স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত হবে।
সরকারের এই পদক্ষেপের ফলে একদিকে যেমন বেআইনি পার্কিং ও যানজট কমবে, তেমনই পুরসভার রাজস্ব বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031