"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নতুন করে হিংসার আগুনে জ্বলছে মণিপুরে

Share

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরঃ আজ সেনাপতি জেলায় অন্তত দু’টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরই পাশাপাশি গুলিও চলে। ওই গুলিতে আহত হয়েছেন CRPF-এর এক জওয়ান। মণিপুরের সেনাপতি জেলার তাফাউ এলাকায় এই হিংসার ঘটনায় নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওই হামলার প্রতিবাদে এ দিন ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়।

২০২৩ সালের মে মাস থেকে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিবাদের জেরে উত্তপ্ত মণিপুর। এই জাতি বিদ্বেষ এবং হামলার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৬০ জনের। শান্তি ফেরাতে একাধিক পদক্ষেপ করা হলেও চার বছর পরেও সেখানে হিংসা কমেনি। দিন কয়েক আগেই উত্তপ্ত হয় মণিপুরের কাংপোকপি জেলা। নাগা অধ্যুষিত কাংপকপিয়া জেলার টোকপা লিয়াংমাই গ্রামে হামলা চালায় একদল দুষ্কৃতী। একাধিক বাড়িতে অগ্নিসংযোগ ছাড়া গুলিও চলে সেখানে। মে মাসে কাংপোকপির নিউ কেইথেলমানবি এলাকার লইবোল গ্রামে হামলা চালিয়ে একাধিক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ওই হামলায় মৃত্যু হয় অন্তত চার জনের।

স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, সোমবার ভোররাতে হামলা চালানো হয় সেনাপতি জেলার তাফাউ এলাকায়। সূত্রে খবর, ওই হামলা কুকি সম্প্রদায়ের এক জনের বাড়িতে আগুন লাগানো হয়। অন্য বাড়িটি পৌমাই নাগা সম্প্রদায়ের এক জনের। যদিও কারা এই হামলা চালায় তা এখনও পরিষ্কার নয়। তবে এ দিনের হামলাকে কাংপোকপি র ঘটনার জের বলে মনে করছেন এলাকার পুলিশ আধিকারিকরা। এই ঘটনার পরেই ওই এলাকায় দু’টি সম্প্রদায়ের মধ্যে গুলির লড়াই হয়। তাতে প্রদীপ সিং নামে এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন বলে জানিয়েছেন আধিকারিকরা। CRPFএর ৩৬ নম্বর ব্যাটালিয়নের ওই সাব-ইন্সপেক্টরের পায়ে গুলি লেগেছে। চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করানো হয় সেনাপতির হাসপাতালে।


এর পরেই ইম্ফল এবং ডিমাপুরের সংযোগকারী ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি করেছেন কুকি উপজাতির লোকজন। পদক্ষেপ করতে প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় দিয়েছেন তাঁরা। এই ঘটনার জেরে ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উত্তেজনা যাতে আর না বাড়ে, তা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31